কর্নিয়াজনিত কারণে বছরে ৪০ হাজার মানুষ অন্ধ হচ্ছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ১৭:০১আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৭:০১

দেশে বর্তমানে ১৪ লাখ অন্ধ ব্যক্তি রয়েছেন, যার মধ্যে ৫ লাখ কর্নিয়াজনিত কারেণে অন্ধ হয়েছেন। এছাড়া কর্নিয়াজনিত কারণে প্রতিবছর দেশে নতুন করে ৪০ হাজার ব্যক্তি অন্ধ হয়ে যাচ্ছেন, বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান জানিয়েছেন। বুধবার (১ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই অতিরিক্ত সচিব।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০১৭’ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সন্ধানী। সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব হাবিবুর রহমান বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর গড়ে ১০ লাখ লোক মারা যায়। এর মধ্যে মাত্র দুই শতাংশ কর্নিয়া সংগ্রহ করা গেলে ৪০ হাজার কর্নিয়া সংগ্রহ করা সম্ভব হবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।

/এসএমএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান