বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৭, ২০:১৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ২০:১৮

বিজয় দিবসে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে দি বারাকাহ ফাউন্ডেশন। ঢাকায় এই প্রতিষ্ঠানের আওতাধীন তিনটি হাসপাতালে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।
জানা গেছে— মগবাজারের ইনসাফ বারাকাহ হাসপাতাল, রাজারবাগের বারাকাহ জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জ মদনপুরে বারাকাহ হাসপাতালে শনিবার বিনামূল্যে চিকিৎসা পরামর্শ পাওয়া যাবে। আগ্রহীদের ডায়াবেটিক পরীক্ষাও করা হবে বিনামূল্যে।
পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে এদিন ওই হাসপাতাল তিনটিতে থাকছে ৫০ শতাংশ ছাড়। এছাড়া ১৫ জন হতদরিদ্রকে বিনামূল্যে অস্ত্রোপচার করবে দি বারাকাহ ফাউন্ডেশন।
এদিকে বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাবে বিএসএমএমইউ। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনসহ চিকিৎসকদের অন্যান্য সংগঠনও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে।

/টিওয়াই/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম