২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএসএমএমইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ২৩:৩৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ২৩:৩৪

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। সোমবার বিকেলে উপাচার্য কার্যালয়ে ২১ আগস্ট হামলায় আহতদের সঙ্গে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি আহতদের দায়িত্ব নেওয়ার এ ঘোষণা দেন তিনি।
২১ আগস্ট হামলায় আহতদের সঙ্গে অনুষ্ঠিত সভা উপাচার্য বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা দেওয়া হবে। এ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য যতটুকু করা সম্ভব তা করা হবে এবং সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে। এ জন্য চলতি সপ্তাহেই নীতিমালা করা হচ্ছে।’

আহতদের যাতে চিকিৎসার ক্ষেত্রে কোনও ভোগান্তি না হয় তা নিশ্চিত করতে আগামী সপ্তাহ থেকেই এ প্রক্রিয়া শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির পিতার নামে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই মনে করি।’

সভায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিএসএমএমইউ এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীসহ বিএসএমএমইউ বিভিন্ন কর্মকর্তা।

/টিওয়াই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম