আগে জোড়া মাথার শিশু রাবেয়া-রোকাইয়ার রক্তনালী আলাদা করা হবে: চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫

 

জোড়া মাথার শিশু দু’টির এনজিওগ্রাম শেষে চিকিৎসকদের সংবাদ সম্মেলন জোড়া মাথার শিশু রাবেয়া  ও রোকাইয়াকে অস্ত্রোপচার জটিল কাজ বলে মন্তব্য করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রথমে তাদের মাথার রক্তনালী আলাদা করা হবে। এরপর তাদের মাথা ধীরে ধীরে আলাদা করা হবে।’ মঙ্গলবার সকালে জোড়া মাথার শিশু দু’টির এনজিওগ্রাম শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।   

মঙ্গলবার সকাল নয়টায় কার্ডিওলজি বিভাগে রাবেয়া  ও রোকাইয়াকে এনজিওগ্রাম শুরু হয়। সকাল এগারোটার দিকে তা শেষ হয়। এরপর বার্ন ইউনিটের তৃতীয় তলায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন, ‘তাদের অপারেশন অত্যন্ত জটিল। তবে, এছাড়া কোনও উপায় নেই। তাদের মা-বাবা এটা চাইছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই কাজটা করতে যাচ্ছি।’ তিনি বলেন, ‘তাদের অপারেশনটি নিউরো সার্জারির অংশ। তাদের অজ্ঞান করাটা খুব কঠিন ছিল। আজকে আমরা তাদের এনজিওগ্রাম করার মাধ্যমে প্রথম ধাপটি অতিক্রম করলাম। তাদের চিকিৎসা দীর্ঘমেয়াদি। আমাদের অনেক দূর যেতে হবে। তাদের মস্তিষ্কের রক্ত চলাচল আলাদা করতে হবে। না হলে কোনোদিনই তাদের দু’জনকে আলাদা করা যাবে না। তাদের চিকিৎসা করতে বছরখানেক সময় লাগবে।’

জোড়া শিশুকে অপারেশনের জন্য নেওয়ার সময়

নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শফিকুল ইসলাম বলেন, ‘আগে এই ধরনের শিশুদের চিকিৎসার জন্য সার্জারি করা হতো। যেখানে ৮০ ভাগ ফেইলিউর ছিল।  তাদের ব্রেইনটা এক হয়ে আছে। হাড় রক্তনালী এক হয়ে আছে। আমরা তাদের ধ্মনীগুলো কেমন, তা দেখেছি। শিরাটাকে মূল টার্গেট করে আমরা শিরা বরাবর ব্রেইনটাকে আলাদা করবো। একটু একটু করে শিরা বন্ধ করে দেখবো, শিশু দু’টি কমর্ফোটেবল কিনা। এজন্য আমরা সময় নেবো।’

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম বলেন, ‘তাদের কোনও না কোনও সময় সেপারেশনে যেতেই হবে। তাদের মা-বাবা এটা চাইছে। আমরা সবাইকে জানিয়েই তাদের ব্যাপারে এগুচ্ছি। এখন সবাইকে ধৈর্য ধরতে হবে।’

রোকেয়া রোকাইয়া এর আগে ঢামেক এ ভর্তি হলেও আবার বাড়ি ফিরে যায়। গত ২১ ফেব্রুয়ারি তাদের আবার হাসপাতালে ভর্তি করা হয়। শিশু দু’টির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

/টিওয়াই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক