বঙ্গবন্ধুর জন্মদিনে ঢাকা মেডিক্যালে ফ্রি টিকিটে স্বাস্থ্যসেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৮, ১২:০৭আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৫:১৪

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ফ্রি স্বাস্থ্যসেবা দিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। শনিবার সকালে টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায়, সেখানে রোগীরা প্রতিদিনের মতো দশ টাকা এগিয়ে দিচ্ছেন, কিন্তু আজ টাকা না নিয়েই টিকিট দেওয়া হচ্ছে।

হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে ফ্রি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা মাজেদুল হক খান বলেন, ‘সকাল থেকে ২ হাজার ৩০০টি টিকিট দেওয়া হয়েছে।’

মিথিলা (১৭) তার মায়ের জন্য টিকিট নিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মায়ের ব্রেস্ট ক্যান্সার। এখন কেমো দিতে হয়। মাকে নিয়ে এসে ফ্রি টিকিট পেয়ে খুব ভাল লাগল।’ ফ্রি টিকিট নিয়ে চিকিৎসক দেখানো আব্দুল মান্নান বলেন, ‘ফ্রি চিকিৎসা পেয়ে ভালো লাগল।’

এদিকে, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ হাসপাতালে ভাল খাবার দেওয়ার কথা রয়েছে। সব সরকারি হাসপাতালেই আজ চিকিৎসকরা সেবা দিচ্ছেন বলেও জানা গেছে।

এসময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক অাবুল কালাম অাজাদ বলেন, ‘আজ সারাদেশের হাসপাতালগুলোতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। জেলা পর্যায়গুলোতেও বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা কয়েকটি হাসপাতালগুলো ঘুরে দেখেছি, সেখানে প্রচুর রোগী এসেছে। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোতে মা ও শিশু পুষ্টি নিয়ে অালোচনা সভা হয়েছে। অামরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সফলভাবে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছি।’

/টিওয়াই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক