ঢামেক ফরেনসিক বিভাগের সাবেক প্রধান ডা. মিজানুল হক আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৮, ১৩:২৭আপডেট : ১৭ মার্চ ২০১৮, ১৩:২৭

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং অধ্যাপক ডা. মিজানুল হক আর নেই। গতকাল শুক্রবার (১৬ মার্চ) রাত আটটায় রাজধানীর গ্রিনলাইফ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

অধ্যাপক ডা. মিজানুল হক তার ছাত্র সুমিত সাহা জানান, রাত আটটায় তার মৃত্যু হয়। আগামীকাল শনিবার সকালে স্যারকে তার বাসায় নিয়ে যাওয়া হবে। বাদ জোহর গ্রিন রোড স্টাফ কোয়ার্টার জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে আজিমপুর গোরস্থানে তাকে দাফন করা হবে।

আরেক ছাত্র নিয়াজ আহমেদ বলেন, ‘তিনি কিডনি রোগের জটিলতায় ভুগছিলেন। গত একদিন ধরে লাইফসাপোর্টে ছিলেন স্যার।’

অধ্যাপক ডা. মিজানুল হক দীর্ঘ চাকরিজীবনে ঢাকা মেডিক্যাল কলেজ, ফরিদপুর মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মুসলিম মেডিক্যাল কলেজে চাকরি করেছেন। তার শিক্ষার্থীরা এখনও বিভিন্ন মেডিক্যালে কর্মরত আছেন। স্বনামধন্য এই চিকিৎসক নায়ক সালমান শাহ, ২১ আগস্ট গ্রেনেড হামলা, বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহতদের ময়নাতদন্ত করেছিলেন।

/টিওয়াই/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম