খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করলেও তথ্য দিলো না মেডিক্যাল বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৮, ১২:২৬আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৪:০৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তার চিকিৎসা সংক্রান্ত তথ্য কারা কর্তৃপক্ষের কাছ থেকে নিতে গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের উপপরিচালক ডা. শাহ আলম তালুকদার এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে হাসপাতালের উপ পরিচালক ডা. শাহ আলম তালুকদার তিনি বলেন, ‘যেহেতু উনি (খালেদা জিয়া) আমাদের রোগী নন, তাই তার মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা (গণমাধ্যমকর্মী) কারা কর্তৃপক্ষের কাছ থেকে অবগত হওয়ার চেষ্টা করবেন।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার সূত্র ধরে কারা কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে একটি চিঠি আসে জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘সেই চিঠিতে উনার (খালেদা জিয়া) চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের কথা বলা হয়। এর প্রেক্ষিতে আমরা ৪ সদস্যের বোর্ড গঠন করি। সদস্যরা গতকাল রবিবার কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। তার পরীক্ষার রিপোর্ট আমাদের হাতে এখনও পৌঁছায়নি। তাই এ ব্যাপারে আমরা বিস্তারিত জানাতে পারছি না।’ 

আরও পড়ুন: খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ নয়: মেডিক্যাল বোর্ড

গতকাল রবিবার দুপুর সোয়া ১টা থেকে প্রায় ১ ঘণ্টা বোর্ড সদস্যরা পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত বিশেষ মেডিক্যাল বোর্ডের সদস্য হলেন অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক মো. শামছুজ্জামান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক মনসুর হাবীব, মেডিসিন বিভাগের অধ্যাপক মো. টিটু মিয়া ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক সোহেলী রহমান।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ওই দিন থেকে তিনি রাজধানীর নাজিম উদ্দিন সড়কের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

/টিওয়াই/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম