পবিত্র রমজান মাসে বিএসএমএমইউ এর সময়সূচি নির্ধারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৮, ২৩:৪৯আপডেট : ১৪ মে ২০১৮, ২৩:৫২

বিএসএমএমইউ আসন্ন পবিত্র রমজান মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ক্লাস, অফিস, হাসপাতালের বহির্বিভাগ ও বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

আসন্ন ১লা রমজান থেকে এ বিশ্ববিদ্যালয়ের ক্লাস, অফিস ও হাসপাতালের বহির্বিভাগের সময়সূচি হবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা (ইনভেসটিগেশনস) সংক্রান্ত  বর্তমান প্রচলিত রোস্টার অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা অফিসসমূহের কার্যক্রম চালু থাকবে।

গত শনিবার বিএসএমএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।  সোমবার বিএসএমএমইউ এর তথ্য কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার এই তথ্য জানান।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর বর্তমান অফিস সময়সূচি সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পুনরায় বলবৎ হবে। অন্যদিকে, পবিত্র রমজান মাসে বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস-এর  সময়সূচি হবে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। তবে পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর বর্তমান সময়সূচি বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনরায় বলবৎ হবে।

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম