১৫-১৯ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক জনগণের স্বাস্থ্য সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৮, ১১:১৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৩:৫৮

স্বাস্থ্য সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন আগামী ১৫-১৯ নভেম্বর ঢাকায় চতুর্থ আন্তর্জাতিক জনগণের স্বাস্থ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলন আয়োজক কমিটির সমন্বয়কারী ও জনগণের স্বাস্থ্য আন্দোলন-বাংলাদেশের সভাপতি জাকির হোসেন।

সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে চতুর্থ আন্তর্জাতিক জনগণের স্বাস্থ্য সম্মেলন ২০১৮-এর উদ্দেশ্য তুলে ধরা হয়।

জাকির হোসেন বলেন, সম্মেলনে বিশ্বের প্রায় ৮০টি দেশ থেকে ৮০০ প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এছাড়াও বাংলাদেশ থেকে প্রায় ৫০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। ব্র্যাকের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট জাতীয় কমিটি কাজ করছে। সম্মেলনস্থলে সাংবাদিকদের যাতায়াত সহজতর করতে সম্মেলন চলাকালে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ বিশেষ অধিবেশন, প্লেনারি অধিবেশন, ফিল্ম প্রদর্শন ও দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কার্যক্রম উপস্থাপন করতে স্টল স্থাপন করার ব্যবস্থা থাকবে। এই সম্মেলনে ৫টি প্লেনারি, ২১টি সাবপ্লেনারি ও প্রায় ৪০টি বিভিন্ন বিষয়ভিত্তিক কর্মশালা আয়োজনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

/টিওয়াই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম