যক্ষ্মা নির্ণয়ে সিলেটে অত্যাধুনিক ল্যাবরেটরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৮, ০৬:২৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ০৬:২৯

অর্থমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠানে অন্যান্যরা রোগীদের যক্ষ্মা নির্ণয়ের লক্ষ্যে বায়োসেফটি লেভেল-৩ (বিএসএল-৩ ল্যাব) নামক ল্যাবরেটরি নির্মাণ করা হয়েছে। সোমবার (২২ অক্টোবর) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে যক্ষ্মা রোগের তথ্য সংরক্ষণে সিলেটের বক্ষব্যাধী হাসপাতালকে এটি হস্তান্তর করা হয়েছে। গুণগত ও মানসম্মত উপায়ে যক্ষ্মা রোগ নির্ণয়ে ইউএসএইড ও গ্লোবাল ফান্ড এই ল্যাবরেটরি তৈরিতে অর্থায়ন করেছে।

সিলেটের বক্ষব্যাধী হাসপাতাল সংলগ্ন বিএসএল-৩ ল্যাবটিতে নাম ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর পূর্ব দরগা গেইটে অবস্থিত স্টার প্যাসিফিক হোটেলে এক অনুষ্ঠানে পরীক্ষাগারটির হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়— বাংলাদেশে যক্ষ্মা রোগে আক্রান্ত রোগীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ার কারণে, যক্ষ্মা পরীক্ষার জন্য ল্যাবরেটরি বাড়ানো প্রয়োজন। সর্বোচ্চ সুবিধাসম্পন্ন বায়োসেফটির তিন স্তরের এ ল্যাবরেটরিটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের দ্রুত ও মানসম্মত সেবা দেবে। অত্যাধুনিক ডায়াগনস্টিক টেকনোলজি সম্পন্ন এ ল্যাবরেটরিটি ঔষধ প্রতিরোধী যক্ষ্মার পরীক্ষায়ও যুগান্তকারী ভূমিকা রাখবে। একটি শিপিং কন্টেইনারের ভিতরে নির্মিত এ পরীক্ষাগারটি সম্পূর্ণ নিরাপদ, নির্ভুল এবং সাশ্রয়ী।

আরও জানানো হয়— পরীক্ষাগারটি সলিড কালচার ও ডিএসটি এর মাধ্যমে প্রথম এবং দ্বিতীয় স্তরের ঔষধ প্রতিরোধী যক্ষ্মা নির্ণয় করার পাশাপাশি জিন এক্সপার্ট প্রক্রিয়া এবং অত্যাধুনিক ডায়াগনষ্টিক যন্ত্রাংশের সহায়তায় রফাম্পিসিম প্রতিরোধকারী যক্ষ্মা দ্রুত শনাক্ত করবে। এটি জাতীয় ঔষধ প্রতিরোধকারী যক্ষ্মাবিষয়ক জরিপ, গবেষণা এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় একটি কেন্দ্রীয় গবেষণাগার হিসেবেও কাজ করবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে ইউএসএআইডি যে অবদান রাখছে তা প্রশংসার দাবি রাখে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— ইউএসএআইডি’র প্রতিনিধি ডা. আলিয়া আল মোহান্দেজ। এছাড়া উপস্থিত ছিলেন— পরিচালক এমবিডিসি ও লাইন ডাইরেক্টর টিবি লেপ্রসি অ্যান্ড এএসপি অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন প্রমুখ।

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম