মুক্তিযোদ্ধা সম্মাননা পেলেন পাঁচ চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪০

চিকিৎসকদের হাতে সম্মননা তুলে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধা সম্মাননা পেয়েছেন দেশের পাঁচজন চিকিৎসক। তারা হলেন- অধ্যাপক ডা. আবুল কাশেম মিয়া, মেজর (অব.) ডা. আখতার আহমেদ (বীরপ্রতীক), অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, ডা. এ.বি.এম শফিকুল ইসলাম ভুঁইয়া, ডা. কাজী রবিউল হক ও ডা. সৈয়দ খলিলুল্লাহ। শনিবার (৮ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এর ‘বার্ষিক সাধারণ সভা ও চিকিৎসক মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০১৮’ তে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি লে. কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরী ও বিশেষ অতিথি ডা. সারওয়ার আলী।

লে. কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরী বলেন, ‘এ দেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। সে সময় দেশের চিকিৎসক সমাজও প্রশংসনীয় ভূমিকা রাখে।’

ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এর সভাপতি বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও পরিবেশকর্মী অধ্যাপক এম আবু সাঈদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সংগঠনের প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা. নাজমুন নাহার, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলামসহ আয়োজক সংগঠনের নেতা, চিকিৎসক, পরিবেশবিদ, বিভিন্ন পরিবেশবাদী, লেখক, গবেষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান