আবুল বাজানদারের জন্য মেডিক্যাল বোর্ড গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৫:১৩ আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৫:২৬

আবুল বাজানদার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি বৃক্ষমানব আবুল বাজানদারের চিকিৎসার জন্য ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ড তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করবে। এরপর তার অস্ত্রোপচার করা হবে। এ নিয়ে মঙ্গলবার সকাল ১১টায় বার্ন ইউনিটের তৃতীয় তলায় বৈঠক হবে।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আবুল বাজানদারের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আগামী শনিবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তার অস্ত্রোপচার করা হবে।’

তার বিদেশে চিকিৎসা করানোর ইচ্ছা প্রসঙ্গে তিনি বলেন, ‘ তার চিকিৎসা আমরাই করবো। তাকে বিদেশে পাঠানোর ব্যাপারে বোর্ডে কোনও আলোচনা হয়নি।’

এ প্রসঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক এবং প্রকল্প পরিচালক ডা. আবুল কালাম বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘বাজানদারকে পরীক্ষা-নিরীক্ষা করবো। এরপর তাকে অস্ত্রোপচার করা হবে।’

মেডিক্যাল বোর্ডের সদস্যরা হলেন,  ডা. আবুল কালাম, অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, ডা. সামন্ত লাল সেন, অধ্যাপক ডা. মো. সাজ্জাদ খোন্দকার, অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান, অধ্যাপক ডা. মুহাম্মদ নওয়াজেস খান, ডা. লুৎফর কাদের লেনিন ও ঢাকা মেডিক্যালের প্যাথলজি বিভাগের প্রধান।

 

/টিওয়াই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: অভিযোগ রিজভীর
নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: অভিযোগ রিজভীর
পাকিস্তানের বিপক্ষে কৌশলগত সমাধান ছিল না, কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ জামাল
পাকিস্তানের বিপক্ষে কৌশলগত সমাধান ছিল না, কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ জামাল
ভিন্নমত দমনে কৌশলে ভারত, অনিশ্চিতার মুখে জেন-জি বিক্ষোভকারী
ভিন্নমত দমনে কৌশলে ভারত, অনিশ্চিতার মুখে জেন-জি বিক্ষোভকারী
গোপালগঞ্জে প্রকাশ্যে আ.লীগের বিক্ষোভ মিছিল-ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জে প্রকাশ্যে আ.লীগের বিক্ষোভ মিছিল-ভাঙচুর-অগ্নিসংযোগ
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা