নিউরো সমস্যায় হাসপাতালে কুড়িগ্রামের সাংবাদিক লাইলী বেগম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:২৮

সাংবাদিক লাইলী বেগম স্নায়ুবিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন কুড়িগ্রামের সাংবাদিক লাইলী বেগম। তার শারীরিক অবস্থা দিন দিন খারাপ দিকে যাচ্ছে। মফস্বলের এই সাংবাদিক চিকিৎসার খরচ বহন করতে বেশ সংকটে পড়েছেন। চিকিৎসা যেন থেমে যাওয়ার উপক্রম। তার চিকিৎসার জন্য এখন সবার সহযোগিতা দরকার।

লাইলী বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি চেষ্টা করেছি নিজের সাধ্যমতো মানুষের পাশে থাকার। আমার রিপোর্টে বহু মানুষ জীবনে চিকিৎসাসহ বিভিন্ন সহযোগিতা পেয়েছেন কিন্তু আজ আমি নিজে অসুস্থ, আমার পাশে কেউকে পাচ্ছি না।’ তিনি বলেন, ‘‘আমি এখন একা এবং অসহায় বোধ করছি। ছেলে যতটুকু সম্ভব করেছে কিন্তু এর বাইরে আর কিছু করাটা তার সাধ্যের বাইরে।

তার সহকর্মী বাদশা সৈকত এক ফেসবুক পোস্টে লাইলী বেগমের জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ওই পোস্টে তিনি বলেন, ‘ লাইলী বেগম দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম জেলায় সাংবাদিকতা করছেন। তিনি গত দুই সপ্তাহ ধরে মেরুদণ্ড, ঘাড় ও ডান হাতের ব্যথা নিয়ে তীব্র যন্ত্রণার ভুগছেন। বর্তমানে তিনি রংপুর ডক্টরস ক্লিনিকে নিউরোলজিস্ট ড. তোফায়েল হোসেন এর তত্বাবধানে ৯০৩ নাম্বার কেবিনে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক বলছেন, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিতে হবে। সেজন্য অনেক টাকার প্রয়োজন।

লাইলী বেগম বর্তমানে বৈশাখী টেলিভিশন, মানব কণ্ঠ ও ডেইলী অবজারভার পত্রিকায় কুড়িগ্রাম জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন। কুড়িগ্রামের নারী মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তায় ভূমিকা রেখেছেন তিনি। কাজের স্বীকৃতিতে পেয়েছেন সম্মাননা, জেলা-উপজেলা পর্যায়ে সেরা সাংবাদিকের পুরস্কার। এবছরের অনন্যা শীর্ষ ১০ নির্বাচিত হয়েছেন তিনি।

লাইলী বেগমকে আর্থিক সহায়তা করতে চাইলে, ০১৭১২৬৩৩২৩৭ নম্বরে যোগাযোগ করতে হবে।

/টিওয়াই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম