‘সুস্থ আছেন খালেদা জিয়া’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১২:৪৭আপডেট : ২৯ মে ২০১৯, ১৩:০৭

প্রেস ব্রিফিং করছেন বিএসএমএমইউ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাহবুবুল হক। তিনি বলেন, ‘এখানে ভর্তির পর থেকে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তিনি সুস্থ আছেন, রোজা রাখছেন।’

বুধবার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় বিএসএমএমইউ’তে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ পরিচালক বলেন, ‘সম্প্রতি খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিভিন্ন মিডিয়ায় মনগড়া বক্তব্য প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা মনে করলাম, তার শারীরিক অবস্থা নিয়ে মিডিয়াকে বলা দরকার। গত ১ এপ্রিল খালেদা জিয়া নানা শারীরিক সমস্যা নিয়ে এই হাসপাতালে ভর্তি হন। উনি এক মাস ২৯ দিন ধরে এখানে আছেন। ভর্তির দিন তিনি যে সমস্যাগুলো নিয়ে এসেছিলেন, গত দুই মাসে সেগুলোর অনেক উন্নতি হয়েছে।’

একেএম মাহবুবুল হক বলেন, “কিছুদিন আগে কয়েকটি মিডিয়া আমাদের সঙ্গে যোগাযোগ না করেই, ‘খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ এ ধরনের সংবাদ প্রচার করেছে। এখানে আসার পর, তার অবস্থা কখনোই এমন ছিল না। তার শরীরে ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস আছে; যেগুলো অনেক ইমপ্রুভ করেছে। শারীরিক দুর্বলতা অনেকটা কমে গেছে। ইনসুলিন নেওয়াসহ নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন তিনি।”
বিএসএমএমইউ'র পরিচালক বলেন, ‘সম্প্রতি খালেদা জিয়ার জিহ্বায় ঘা হয়েছিল। এটা ফাঙ্গাল ইনফেকশন, যা যেকারোরই হতে পারে। উনার এ সমস্যা ৯০ শতাংশ ইমপ্রুভ করেছে। তারপরও আমরা দাঁতের ডাক্তার দিয়ে পরীক্ষা করিয়ে দেখবো, অন্য কোনও সমস্যা আছে কিনা।’

/টিওয়াই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম