চিকিৎসকদের নিরাপত্তায় ‘হেলথ পুলিশ ফোর্স’ গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ১৭:৩৪আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৭:৫৫

‘নিরাপদ কর্মস্থল আমার অধিকার, রোগীর সুচিকিৎসা আমার অঙ্গীকার শীর্ষক’ এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্ট সবার কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি অ্যান্ড রাইটস (এফডিএসআর) চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন। তিনি বলেন,  ‘‘হামলাকারীদের দ্রুত প্রচলিত আইনের আওতায় এনে ‘হেলথ ‍পুলিশ ফোর্স’ গঠন করতে হবে।’’ আজ সোমবার (২২ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ‘নিরাপদ কর্মস্থল আমার অধিকার, রোগীর সুচিকিৎসা আমার অঙ্গীকার শীর্ষক’ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ডা. আবুল হাসনাৎ বলেন, ‘গত এপ্রিলের পরে প্রায় ২৫টি মতো চিকিৎসক নির্যাতনের ঘটনা ঘটেছে। যেখানে দেখেছি, অনেক হামলকারীই কোনও এক সময়ে স্থানীয় প্রভাবশালীর শেল্টার পায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

চিকিৎসকদের ওপর হামলা বিশ্বজুড়েই বাড়ছে উল্লেখ করে ডা. আবুল হাসনাৎ বলেন, ‘সম্প্রতি চিকিৎসক নির্যাতন সব জায়গাতেই আশঙ্কাজনকভাবে বেড়েছে। হামলা বেড়েছে যেমন সত্যি, তেমনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ঘটনা এখন চোখের সামনেও বেশি আসছে।’ 

চিকিৎসকের ওপর হামলার পরিপ্রেক্ষিতে বিএমএ, স্বাচিপ বা ড্যাবের মতো সংগঠনের ভূমিকাতে আপনারা সন্তুষ্ট কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. আবুল হাসনাৎ মিল্টন বলেন, ‘‘এফডিএসআরের জন্মই ‘ইন্ডিকেট’ করে কেন এ সংগঠনের জন্ম হলো। প্রয়োজন ছিল বলেই এই সংগঠনের জন্ম। আমাদের চিকিৎসকরা মনে করেছেন, তারা কর্মস্থলে অনিরাপদ এবং তাদের পক্ষে পর্যাপ্ত কথা বলা হচ্ছে না।’’ তিনি আরও বলেন, ‘‘তাই সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টির বিষয় নয়, আমরা মনে করেছি এ বিষয়টিকে ‘হাইলাইট’ করে কথা বলার মতো একটি সংগঠন দরকার।’’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের দফতর সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী, ডা. আসাদুজ্জামান রিন্টু, অধ্যাপক ডা. এমএ সালাম, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডা. নোমান চৌধুরী, ডা. জাহিদুর রহামন, ডা. রাহাত আনোয়ার চৌধুরী, ডা. ওমর ফারুক লপ্তি, ডা. সোহেল মাহমুদ, ডা. নাজমুল হোসেন নিপু প্রমুখ।

/জেএ/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম