বিএসএমএমইউতে ডেঙ্গু রোগী ১৩৯ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৯, ১৯:৪৩আপডেট : ০১ আগস্ট ২০১৯, ১৯:৪৬



সংবাদ সম্মেলনে ডেঙ্গু রোগীর তথ্য জানাচ্ছেন বিএসএমএমইউ-এর  উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গত ২৪ ঘণ্টায় (৩১ জুলাই থেকে ১ আগস্ট সকাল আটটা) ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছেন ৩০ জন। বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত আরও ১২ জন রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে মোট রোগীর সংখ্যা ১৩৯ জন। বৃহস্পতিবার ডেঙ্গু রোগীর তথ্য নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম।

সংবাদ সম্মেলনে উপ-উপাচার্য বলেন, ‘মেডিসিন ও শিশু ওয়ার্ড, ডেঙ্গু চিকিৎসা সেল, কেবিন, নিবিড় পরিচর্যা কেন্দ্র ( আইসিইউ) ও এইচডিইউতে এসব রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সেলে চিকিৎসা নিয়েছেন ২৪২ রোগী। আর গত ২৯, ৩০ ও ৩১ জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন।’

অধ্যাপক ডা. রফিকুল আলম বলেন, ‘ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে শয্যা সংখ্যা ১৫০ থেকে ২০০ করা হয়েছে। ডেঙ্গু সেলে যারা ভর্তি থাকছেন, তাদের সব ধরনের পরীক্ষা, ওষুধ, চিকিৎসা, বেড ভাড়া; এমনকী আইসিইউ ও এইচডিইউ সেবাও বিনামূল্যে দেওয়া হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের কোষাধাক্ষ্য অধ্যাপক ডা. আতিকুর রহমান জানান, ডেঙ্গুরোগীদের জন্য এ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।

অ্যানেসথিশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত পরিচালক ( হাসপাতা) অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান বলেন, ‘বর্তমানে আইসিইউতে তিন জন এবং এইচডিইউতে সাত জন ডেঙ্গু রোগী রয়েছেন।’ তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন বলেও তিনি জানান।

/জেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম