২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত ১৮৭০ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০১৯, ১৯:২৭আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ১৯:২৯

ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭০ জন। এটাকে রেকর্ড সংখ্যক বলছেন, সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে ১ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী ভর্তি ছিল ১ হাজার ৭১২ জন।

কন্ট্রোল রুম জানায়, এ পর্যন্ত ঢাকার ৩৭টি সরকারি, বেসরকারি ও সায়ত্বশাষিত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা চার হাজার ৯৬৯ জন। ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগসহ আট বিভাগে ভর্তি হওয়া মোট রোগী দুই হাজার ৪২৯ জন। গত জানুয়ারি থেকে আজ ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২৪ হাজার ৮০৪ জন, চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৩৩৮ জন। দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা সাত হাজার ৩৯৮ জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের।

হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, ঢাকা শহরের বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪০৩ জন। এরমধ্যে ডেঙ্গু ফিভারে আক্রান্ত হয়েছেন ৪০০ জন, ডেঙ্গু হেমোরেজিকে একজন আর ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন দুই জন। বেসরকারি হাসপাতাল থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন আট হাজার ৪৩২ জন। হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি আছেন এক হাজার ৮৭২ জন।

ঢাকার বাইরের বিভাগগুলোতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন পাঁচ হাজার ৭২৩ জন, ছাড়পত্র নিয়েছেন তিন হাজার ২৯৪ জন।  এর মধ্যে ঢাকা শহর ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ভর্তি হওয়া রোগী ২১৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪৪৩ জন; ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭০ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২২৬ জন; চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫৯ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪১৬ জন; খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২৭ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪২১জন;  রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৪২ জন;  রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২১৫ জন;  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৮ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২২৯ জন এবং সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন, বর্তমানে মোট  চিকিৎসাধীন ৯৯ জন।

অপরদিকে, ঢাকা শহরের ভেতরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩৪ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৬৯৭ জন; মিটফোর্ড হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৭ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪২৮ জন; ঢাকা শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৪৮ জন; শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৫ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৬৯ জন; হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৭৪ জন; বারডেম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৬৩ জন; বিএসএমএমইউতে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৬৩ জন; রাজারবাগ পুলিশ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৪৫ জন; মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৩জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৮০ জন; বিজিবি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাত জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২৮ জন; সম্মিলিত সামরিক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৮৩ জন; কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩১৯ জন।

/জেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম