বাংলাদেশ জন্মনিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে অনেক এগিয়েছে বলে মন্তব্য করেছেন পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক ডা. মো. শরীফ। তিনি বলেন, ‘তবে, প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে আমরা পিছিয়ে রয়েছি। দেশের অনেক স্বাস্থ্যসেবা কেন্দ্রেই আইডিয়াল লেবার রুম নেই।’ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গর্ভনিরোধ দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটির আয়োজন করে অবস্ট্রেরিক্যাল অ্যান্ড গাইনোকলোজি সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব গাইনোকোলজি অ্যান্ড অবসটেট্রিক্স (ফিগো)।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওজিএসবি-ফিগো পিপিআইউডি প্রজেক্টের ন্যাশনাল কোর্ডিনেটর অধ্যাপক পারভীন ফাতিমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. সামিনা চৌধুরী, মহাসচিব অধ্যাপক সালেহা বেগম চৌধুরী, পরিবার পরিকল্পনা অধিদফতরের লাইন ডিরেক্টর ডা. মো মইনুদ্দীন আহমেদ প্রমুখ।








