বাংলাদেশি শিক্ষার্থীদের আনতে উহানের পথে বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২০, ১৮:৩৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২০, ২০:৩৩

উহান বিমানবন্দরে অপেক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীরা চীনের উহানে থাকা ৩৬১ বাংলাদেশিকে নিয়ে আসতে শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭-৩০০ উড়োজাহাজ ঢাকা ছেড়েছে। বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে রাতে ২টার দিকে ওই ফ্লাইটটি ফিরে আসবে। অন্যদিকে, শিক্ষার্থীদেরও বিভিন্ন স্থান থেকে উহান আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে গেছে চীনে বাংলাদেশ দূতাবাস। দেশে ফেরার পর বাংলাদেশিদের প্রথমে কোয়ারেন্টাইনের জন্য কুর্মিটোলা হজক্যাম্পে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানান, ‘চীনের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ৬টা ৫ মিনিটে ঢাকা ছেড়েছে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশিদের আনতে আমাদের একটি ফ্লাইট চীনে যাচ্ছে। সেখানে যেতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগবে। এরপর বাংলাদেশিদের নিয়ে ফের দেশে ফিরবে।’ ফ্লাইটটিতে ৩ জন চিকিৎসক ও ১ জন নার্স রয়েছে বলেও তিনি জানান।

এদিকে, চীনের উহানের বিভিন্ন স্থানে থাকা শিক্ষার্থীদেরও উহান আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

হুবেই ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমাদের ক্যাম্পাস থেকে বাসে করে বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। বিমানবন্দরে প্রবেশের আগে আমাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।’

উল্লেখ্য, উহান থেকে দেশের ফেরার পর স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন না বাংলাদেশি শিক্ষার্থীরা। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হবে কুর্মিটোলা হজক্যাম্পে। সেখানে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর কোয়ারেন্টাইন ব্যবস্থায় তাদের রাখা হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ দিন পর্যন্ত তাদের সেখানে রাখা হতে পারে।

চীন ফেরত বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা প্রসঙ্গে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আশা করছি এই শিক্ষার্থীদের মধ্যে করোনা আক্রান্ত কেউ নেই। এরপরও আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। হজক্যাম্পে তাদের রাখা হবে। সেখানে আমাদের চারটি মেডিক্যাল টিম থাকবে। তাদের সেখানে পর্যবেক্ষণে রাখা হবে।’ স্বাস্থ্য পরীক্ষাসহ ১৪ দিন পর্যবেক্ষণে রাখার পর এসব শিক্ষার্থী বাড়ি ফিরতে পারবেন বলেও তিনি জানান।

/সিএ/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের