কাগজবিহীন হচ্ছে তথ্য ব্যবস্থাপনা কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২০, ২০:১২ আপডেট : ০১ মার্চ ২০২০, ২০:১৫

 

কাগজবিহীন হচ্ছে তথ্য ব্যবস্থাপনা কার্যক্রম: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশ ডিজিটাল করা হয়েছে, সরকারি কাগজপত্রগুলোও ডিজিটাল হয়েছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম পেপারলেস করা হলো। ক্রমান্বয়ে অন্য জেলাগুলোর তথ্য ব্যবস্থাপনা কার্যক্রমও কাগজবিহীন করা হবে।

রবিবার (১ মার্চ) হোটেল সোনারগাঁওয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টাঙ্গাইল জেলার পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা কার্যক্রমের তথ্য ব্যবস্থাপনা কাগজবিহীন ঘোষণা করার সময় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইলেক্ট্রনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ই-এমআইএস) কার্যক্রম ২০১৫ সাল থেকে টাঙ্গাইল এবং হবিগঞ্জ জেলায় পাইলটিং করা হয়। ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় এই কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে আইসিডিডিআরবি, মেজার ইভালুয়্যশন, সেভ দ্যা চিল্ড্রেন, মা-মণি এমএনসিএসপি কর্মসূচি। বর্তমানে দেশের ৩২টি জেলার ২০২টি উপজেলায় এ কার্যক্রম চালু করা হয়েছে।

পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী আ খ ম মহিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদ্মা সেতু এলাকায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
পদ্মা সেতু এলাকায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে 
রংপুর প্রেস ক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
রংপুর প্রেস ক্লাবের সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক
২০২৬ সালে জেন জি ও জেন আলফার জনপ্রিয় ১০ স্ল্যাং শব্দ, অর্থ জানেন?
২০২৬ সালে জেন জি ও জেন আলফার জনপ্রিয় ১০ স্ল্যাং শব্দ, অর্থ জানেন?
আগামীকাল চুক্তি, থার্ড টার্মিনাল নিয়ে ব্রিফিংয়ে যা বললেন বেবিচক চেয়ারম্যান
আগামীকাল চুক্তি, থার্ড টার্মিনাল নিয়ে ব্রিফিংয়ে যা বললেন বেবিচক চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল