‘করোনা আক্রান্ত ব্যক্তি ছাড়া অন্যদের মাস্ক পরার দরকার নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২০, ০৩:১১আপডেট : ১৩ মার্চ ২০২০, ১৫:১০

ডা. লেলিন চৌধুরী যেসব ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত নন তাদের মাস্ক পরার দরকার নেই বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী। বৃহস্পতিবার (১২ মার্চ) শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘করোনা ভাইরাস: এখনও কি নিয়ন্ত্রণ সম্ভব?’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন।

ডা. লেলিন চৌধুরী বলেন, করোনা নিয়ে একটি অহেতুক গুজব ও আতঙ্ক ছড়িয়েছে। কিছু মুনাফাখোর ব্যবসায়ী এর মাধ্যমে ব্যবসা করে নিচ্ছেন। দ্বিতীয়ত, দেশের স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি ব্যক্তিগত ও সামাজিক স্বাস্থ্যবিধি প্রণয়ন করেছে। সেটি আমাদের পালন করা দরকার। যত্রতত্র থুতু না ফেলা, হাত বারবার ধোয়া, কারও যদি রোগ হয়ে থাকে অথবা বিদেশ থেকে এসে থাকে তবে সেই বিধিগুলো পালন করা দরকার। এটি যদি তারা করেন তবে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না।

করোনা ভাইরাস নিয়ে কেন আমাদের ভয় সেটি জানা দরকার উল্লেখ করে তিনি বলেন, করোনা ভাইরাসের মৃত্যুর হার দুই/তিন শতাংশ। এটি যেকোনও সংক্রামক রোগের তুলনায় খুব কম। কিন্তু যেহেতু এটি আগ্রাসী, অনেক মানুষকে সংক্রমণ করে ফেলতে পারে, ফলে আক্রান্ত এই দুই থেকে তিনভাগই সংখ্যায় অনেক বেশি হয়ে যেতে পারে।

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (দক্ষিণ-পূর্ব এশিয়া) সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিষয়ক সহকারী অধ্যাপক ডা. মো. জাহিদুর রহমান খান এবং কালের কণ্ঠের সাংবাদিক তৌফিক মারুফ।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ।

/এসজেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম