করোনায় আক্রান্ত ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২০, ১৪:১৭আপডেট : ১৫ মার্চ ২০২০, ১৪:২৫

করোনায় আক্রান্ত ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম তিন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (১৪ মার্চ) শনাক্ত দুজন এখন হাসপাতালে আছেন। তারা দুজনই পুরুষ। একজনের বয়স ২৯। অপরজনের ৪০ এর বেশি। দুজনেরই জ্বর ও কাশি আছে। ৪০ এর বেশি বয়সের ব্যক্তির ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। তবে, তারা দুজনই ভালো আছেন।

জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

রবিবার (১৫ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গাজীপুরে স্বাস্থ্য অধিদপ্তরের একটি প্রতিষ্ঠানে ৪৮ জনকে রাখা হয়েছে। হজ ক্যাম্পে রবিবার সকালে ১৫২ জনকে রাখা হয়। শনিবার বিকালে আসেন ৭২ জন। রবিবার সকালে আসাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। এখন আইসোলেশনে ১০ জন রয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৪ জন। সারাদেশে হোম কোয়ারেন্টাইনে ২ হাজার ৩১৪ জন রয়েছেন।

শনিবার সরাসরি আইইডিসিআরে ৬৩ জন এসেছেন। আইইডিসিআরে সরাসরি না আসার জন্য অনুরোধ করেছেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। কারণ হিসেবে তিনি বলেন, ‘বাড়ি থেকে আইইডিসিআরে আসার পথে তাদের মাধ্যমে ভাইরাসটি ছড়াতে পারে। তাই হটলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে। আমাদের টিম বাড়িতে গিয়ে পরীক্ষা করবে। আইইডিসিআরে আনার প্রয়োজন হলে তারাই নিয়ে আসবে।’

/জেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম