ঢামেকের ৪ চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২০, ১৩:৫০আপডেট : ১৮ মার্চ ২০২০, ১৫:০০

ঢামেক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ঢামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এই চিকিৎসকদের কেউ-ই আক্রান্ত নন। যেহেতু তারা ১০ রোগীকে অ্যাটেইন করেছিলেন, তাদের মধ্যে চার জনের রক্তে পজিটিভ এসেছিল। ফলে আমরা এই চিকিৎসকদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। এদের দু’জন মেডিসিনের, দু’জন নেফ্রোলজিস্ট।’

এ বিষয়ে করণীয় নিয়ে সকালে দেড় ঘণ্টা বৈঠক হয়। এতে ঢামেকের অধ্যক্ষ ডা. খান আবুল কালাম, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিনসহ প্রতিটি বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে এই চিকিৎসকদের হোম কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেওয়া হয়। ১০ করোনা রোগীর মধ্যে চার জন ডিএমসিতে ছিলেন। তাদের এই চিকিৎসরা দেখভাল করেছিলেন।

প্রসঙ্গত, এখন পর্যন্ত দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০, আইসোলেশনে আছেন ১৬ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৩ জন। এর আগে প্রথম ইতালি থেকে আসা দুই পুরুষ এবং দেশে থাকা তাদের একজনের এক নারী আত্মীয় করোনায় আক্রান্ত হন। গত ৮ মার্চ এ তথ্য জানায় আইইডিসিআর। তারা তিন জনই চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এরপর গত ১৪ মার্চ জার্মানি ও ইতালি থেকে আসা আরও দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

/জেএ/ইউআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম