আমি জানি না, আমাকে প্রশ্ন করবেন না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ২০:০২আপডেট : ২১ মার্চ ২০২০, ২০:০৫

আমি জানি না, আমাকে প্রশ্ন করবেন না: স্বাস্থ্যমন্ত্রী

করোনা ভাইরাস মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়, তাই যারা করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তাদের সৎকারের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হয়েছে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের একটি প্রটোকল আছে। সে প্রটোকল মেনেই করা হচ্ছে, তবে তার বিস্তারিত আমি জানি না। তিনি আরও বলেন, যারা এটা করছে, তারা সেটা মেনেই করছে, সে গাইডলাইন আমরা জানিয়ে দিয়েছি।

শনিবার ( ২১ মার্চ) মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাতক্ষীরা সদর হাসপাতালে একজন ভর্তি আছেন, যাকে কোনও চিকিৎসক দেখেননি, খাবার দেওয়া হচ্ছে দূর থেকে—মন্ত্রণালয় বিষয়টি জানে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি জানি না। চিকিৎসকরা নিজেদের প্রটেকশন নিয়েই সেবা দেবে, চিকিৎসকদের প্রটেকশন.. সেটা নিয়ে তারা কাজ করছে… আমি এটা নিয়ে জানি না—কাজেই আমাকে প্রশ্ন করবেন না।

এসময় দেশের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের চিঠি জানিয়েছে, আপনারা ভালো প্রিপারেশন নিচ্ছেন, প্রিপারেশনকে আরও জোরদার করেন। আমাদের প্রস্তুতি রয়েছে, কাজেই আতঙ্কিত হবেন না। নতুন করে আক্রান্ত হওয়া চারজন লোকালি ইনফেক্টেড কীনা প্রশ্নে তিনি বলেন, এটা বলা যাবে না।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক