প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সারাদেশে ২৮৫টি প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২০, ২০:০৪আপডেট : ২২ মার্চ ২০২০, ২২:০১

স্বাস্থ্য-অধিদফতর

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য সারাদেশে ২৮৫টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর এ ২৮৫টি প্রতিষ্ঠানের মাধ্যমে ১৬ হাজার ৫০৫ জনকে সেবা দেওয়া যাবে।

রবিবার ( ২২ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্তদের নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে কোভিড-১৯-এ আক্রান্ত রোগীদের আইসোলেশনের জন্য প্রস্তুত করা হয়েছে ৪ হাজার ৫১৫টি বেড, যার মধ্যে রাজধানী ঢাকাতে রয়েছে ১ হাজার ৫০টি। একইসঙ্গে তারা জানায়, ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, উত্তরা ও মিরপুর রিজেন্ট হাসপাতাল ও সাজিদা ফাউন্ডেশনের একটি হাসপাতালের ২৯টি আইসিইউ বেড প্রস্তুত রয়েছে। আরও ১৬টি আইসিইউ বেড প্রস্তুতির কাজ চলছে।

প্রস্তুতির অংশ হিসেবে তারা জানায়, কুয়েত মৈত্রী হাসপাতালে পাঁচটি ডায়ালাইসিস বেড প্রস্তুত আছে। একইসঙ্গে করোনা পরীক্ষার জন্য সাতটি স্থান নির্দিষ্ট করা হচ্ছে। এদিকে, আশকোনা হজক্যাম্পে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ৩০০ জনকে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের