বিদেশফেরত ১৩ জনের মাধ্যমে সংক্রমিত হয়েছেন বাকি ২০ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২০, ১৮:১৬আপডেট : ২৩ মার্চ ২০২০, ১৮:১৬

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩৩ জন। আক্রান্ত হওয়া ৩৩ জনের মধ্যে অন্য দেশ থেকে এসেছেন ১৩ জন। বাকি ২০ জন কোনও না কোনও মাধ্যমে বিদেশ ফেরতদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের ( আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্রোরা। সোমবার ( ২৩ মার্চ) আইইডিসিআর কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। আজ প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো অনলাইন সংবাদ সম্মেলন আয়োজন করে।

সংবাদ সম্মেলনে অধ্যাপক সেব্রিনা বলেন, ‘দেশের বাইরে থেকে আসা ১৩ জনের মধ্যে ইতালি থেকে ৬ জন, যুক্তরাষ্ট্র থেকে ২ জন, ইতালির বাইরে ইউরোপের অন্য দেশ থেকে এসেছেন ২ জন। বাহরাইন, ভারত এবং কুয়েত থেকে এসেছেন একজন করে। আক্রান্ত ৩৩ জনের মধ্যে দুই তৃতীয়াংশ পুরুষ, এক তৃতীয়াংশ নারী। ১০ বছরের নিচে রয়েছে ২ জন। ১০ থেকে ২০ বছর বয়সী একজন। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছেন ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৬০ বছরের ঊর্ধ্বে রয়েছেন ৬ জন।’

আক্রান্তদের মধ্যে দীর্ঘমেয়াদি রোগ রয়েছে ১১ জনের। যাদের বেশিরভাগেরেই অবস্থা স্থিতিশীল, একজনের কিডনির সমস্যা ছিল, তার ডায়ালাইসিস চলছে।

হটলাইনে তুলনামূলকভাবে কলের সংখ্যা কমে এসেছে, তার বদলে মেইলে যোগাযোগ বেশি হচ্ছে বলেও জানান সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘আইইডিসিআরে কাউকে সরাসরি না আসতে অনুরোধ করা হলেও গত ২৪ ঘণ্টায় ১২ জন এসেছিলেন, তাদের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়েছে। অপরদিকে এখন পর্যন্ত আইইডিসিআর ৬২০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে, এদের মধ্যে ৩৩ নিশ্চিত রোগীর পাশাপাশি আইসোলেশনে আছেন ৫১ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৪৬ জন।’ তবে ইতোমধ্যেই পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

অধ্যাপক সেব্রিনা বলেন, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস, বাংলাদেশেও প্রতিদিনই কিছু কিছু করে বৃদ্ধি পাচ্ছে। প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে হবে। এতে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ঘরের মধ্যে থাকা, প্রয়োজন না হলে বাইরে বের না হওয়া বিশেষ করে মার্কেট প্লেস, খোলা জায়গাসহ যেখানে জনসমাগম হয়।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী