নতুন ৪ জেলায় করোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২০, ১৬:০০আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১৬:১৪

নতুন ৪ জেলায় করোনা দেশে নতুন করে চার জেলায় করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। নতুন এই চার জেলা হচ্ছে- ঠাকুরগাঁও, লক্ষ্মীপুর, লালমনিরহাট ও ঝালকাঠি। এখন পর্যন্ত দেশের ৩৪ জেলায় করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এই তথ্য জানান আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

করোনা পরিস্থিতিতে সবাইকে ভ্রমণের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, 'নতুন করে সংযোজিত জেলায় যারা শনাক্ত হয়েছেন তারা সবাই বাইরে থেকে সেখানে গিয়েছেন। তার গত এক সপ্তাহের মধ্যে ঢাকা অথবা নারায়ণগঞ্জ থেকে ওইসব এলাকায় গিয়েছেন। সেই জন্যই আমরা বারবার সতর্ক করছি এই সময় আপনারা ভ্রমণ করবেন না। এতে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়ে।'

এই সময় তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৩৯ জন। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যায় ঢাকায় রয়েছে ৬২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য এলাকায় বাকিরা অবস্থান করছেন।

প্রসঙ্গত, আইইডিসিআর এর আগে ঢাকা ও নারায়ণগঞ্জের বিষয়ে সতর্ক করেন। নারায়ণগঞ্জ জেলায় ক্লাস্টার বা করোনা সংক্রমণ বিশেষ স্থল থাকার বিষয়ে সতর্ক করেন। এছাড়া ইতোমধ্যে গোপালগঞ্জ, হবিগঞ্জ, গাইবান্ধা, শেরপুরসহ বিভিন্ন এলাকায় নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তিরা করোনা শনাক্ত হন। করোনায় আক্রন্ত হয়ে এখন পর্যন্ত দেশে ৩৪ জনের মৃত্যু হয়েছে এবং মোট শনাক্ত হয়েছেন ৬২১ জন।

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক