করোনায় আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪১৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ১৪:৪৮আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৬:২২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক (ফাইল ছবি) দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১২৭ জন। একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪১৪ জন। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন চার হাজার ১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন, এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১০৮ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

এ সময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, 'গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছিল ৩ হাজার ৯২১টি এবং পরীক্ষা করেছি ৩ হাজার ৪১৬টি। নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ২৮ দশমিক ৪৭ শতাংশ এবং নমুনা পরীক্ষা ১০ দশমিক ৩৪ শতাংশ বেশি। আমরা এখন পর্যন্ত পরীক্ষা করেছি ৩৬ হাজার ৯০টি।'

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ২ জন। মৃত্যুবরণকারী সবাই ঢাকার ভেতরে। এদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন এবং ৪১ থেকে ৫০-এর মধ্যে একজন। গতকাল রাতের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৫৮টি জেলায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। নতুন তিনটি জেলা খুলনা বিভাগে।'
অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১২৩ জনকে, এখন পর্যন্ত আইসোলেশনের মোট সংখ্যা ৯৯৫ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ জন, এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ৬২২ জন। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে আছেন ৩ হাজার ৪২৯ জন, এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছেন ১ লাখ ৬০ হাজার ৪৬৩ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫৪৮ জন, এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭ হাজার ৮৮৭ জন। গত ২৪ ঘণ্টায় মোট কোয়ারেন্টিনে রাখা হয় ৩ হাজার ৯৭৭ জনকে। এখন পর্যন্ত ১ লাখ ৬৮ হাজার ৩৫০ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ৩ হাজার ৮৪১ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৮৪ হাজার ১৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৭৭ হাজার ৯৫৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৬ হাজার ৩৭৫ জন। এখন পর্যন্ত মোট কোয়ারেন্টিনে ৮৪ হাজার ৩৩৩ জন।

/এসও/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম