কোভিড ডেডিকেটেড থেকে বাদ সোহরাওয়ার্দী হাসপাতাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ১৫:১০আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ১৯:৪৫

কোভিড ডেডিকেটেড থেকে বাদ সোহরাওয়ার্দী হাসপাতাল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত রোগীদের চিকিৎসা করার জন্য ডেডিকেটেড করা হাসপাতালের তালিকা থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালকে বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া।

ডা. উত্তম কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, 'এখন আর কোভিড ডেডিকেটেড নয়, জেনারেল হাসপাতাল হিসেবেই সোহরাওয়ার্দী হাসপাতালে রোগীদের চিকিৎসা দেওয়া হবে। মন্ত্রণালয় থেকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পর ৭০ থেকে ৮০ ভাগ প্রস্তুতি শেষ করেছিলাম। চিকিৎসক-নার্সসহ অন্যদের প্রশিক্ষণ, বিভিন্ন কমিটি, অবকাঠামোগত বদল সবই করা হয়েছিল।'

কোভিড রোগীদের চিকিৎসা বন্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (পুরাতন বার্ন ও নতুন ভবন), মুগদা জেনারেল হাসপাতালের মতো বড় হাসপাতালকে কোভিড রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে, কিন্তু জেনারেল রোগীদের জন্য বড় একটি হাসপাতাল প্রয়োজন হবে। এই ভাবনা থেকেই সোহরাওয়ার্দীকে বাদ দেওয়া হয়েছে বলে জানতে পেরেছি। পাশাপাশি, এই এলাকাতে হৃদরোগ ইনস্টিটিউট, কিডনি ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু হাসপাতাল, শিশু হাসপাতালসহ অনেকগুলো হাসপাতাল অবস্থিত। তাই এ এলাকা পুরোটাই জেনারেল রাখা হয়েছে। কোভিড আর নন কোভিড যেনও মিলে না যায়।'

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোভিড-১৯ ডেডিকেটেড করা হাসপাতালের তালিকাতে একাধিকবার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নাম জানানো হয়।

/জেএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম