করোনা পরীক্ষায় যুক্ত হলো দিনাজপুর ও চট্টগ্রামের দু’টি প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২০, ১৫:৩২আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৬:০৯

করোনা পরীক্ষা করোনা শনাক্তকরণ পরীক্ষায় আরও দু’টি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। এ নিয়ে ২৫টি প্রতিষ্ঠান করোনা পরীক্ষার কাজে যুক্ত হলো। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা রবিবার (২৬ এপ্রিল) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান।

নাসিমা সুলতানা বলেন, ‘আমাদের পরীক্ষা করার ব্যাপ্তি বাড়িয়েছি। এখন ২৫টি প্রতিষ্ঠানে নমুনা পরীক্ষা করা হবে। নতুন প্রতিষ্ঠান দু’টি হলো, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি এবং দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ। দিনাজপুর মেডিক্যাল কলেজ আজ থেকে নমুনা সংগ্রহ করছে। আশা করছি আগামীকাল (সোমবার) থেকে তারা রিপোর্ট দিতে পারবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার বাইরে জেলাগুলোর মেডিক্যাল কলেজে ৮টি পিসিআর ল্যাব স্থাপন করতে পেরেছি। সেখানে কীভাবে এই ল্যাবগুলো চালানো যায়, সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্যরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। দ্রুত ল্যাবগুলো চালু করার ব্যাপারে সংসদ সদস্যরা যথেষ্ট সহযোগিতা করছেন। প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই।’

/এসও/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম