নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সাড়ে ১১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২০, ১৭:০০আপডেট : ০২ মে ২০২০, ১৭:১০

নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সাড়ে ১১ শতাংশ দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। এর মধ্যে শনাক্ত হয়েছে আট হাজার ৭৯০ জন। সেই হিসেবে নমুনা পরীক্ষার সাড়ে ১১ শতাংশ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (২ মে) করোনা পরিস্থিতি নিয়ে আয়োজিত দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ছয় হাজার ১৯৩টি আর পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭টি নমুনা। এই পর্যন্ত নমুনা পরীক্ষা ৭৬ হাজার ৬৬টি এবং এখন পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা আট হাজার ৭৯০ জন।

তিনি আরও জানান, নমুনা সংগ্রহের হার আগের দিনের তুলনায় পাঁচ দশমিক ৯ শতাংশ বেশি এবং পরীক্ষার হার আগের দিনের তুলনায় ১২ দশমিক ২৫ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৪৭ শতাংশ। আগের দিনের নমুনা পরীক্ষার ১০ দশমিক ২৪ শতাংশ শনাক্ত রোগী ছিল। গত দিনের তুলনায় সামান্য হলেও শনাক্ত রোগীর হার কমেছে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ এ দেশে ২ মে পর্যন্ত ১৭৫ জনের মৃত্যু হয়েছে, মোট সুস্থ হয়েছেন ১৭৭ জন।

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম