২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ শনাক্ত ৮৮৭, আরও ১৪ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২০, ১৪:৪১আপডেট : ১০ মে ২০২০, ১৫:৩৫

অধ্যাপক নাসিমা সুলতানা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। এ পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে এখন পর্যন্ত করোনা পজিটিভ মোট শনাক্ত হলেন ১৪ হাজার ৬৫৭ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ‌আরও ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই হাজার ৬৫০ জন।

রবিবার (১০ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও চার জন নারী। বয়স বিশ্লেষণে চার জন নারীর মধ্যে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ৬১ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছেন দুই জন। ১০ জন পুরুষের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন একজন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে পাঁচ হাজার ৬৪২টি। পরীক্ষা করা হয়েছে  পাঁচ হাজার ৭৩৮টি। করোনায় সুস্থতার হার ১৮ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক পাঁচ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৬৯ জনকে এবং আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৭১ জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন দুই হাজার ১১৫ জন। আর এ পর্যন্ত আইসোলেশন থেকে মোট ছাড়া পেয়েছেন এক হাজার ১১৪ জন। সারা দেশে আইসোলেশন শয্যা রয়েছে আট হাজার ৬৩৪টি, যা গতকালের চেয়ে ৪০টি বেশি।

/জেএ/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক