করোনায় আরও একজন চিকিৎসকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২০, ১২:৫০আপডেট : ১৩ মে ২০২০, ১৩:৪২

করোনায় আরও একজন চিকিৎসকের মৃত্যু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন চিকিৎসক মারা গেছেন। তিনি হলেন প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো. মহসিন উদ্দিন। রাজধানীর ইবনে সিনা হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ছিলেন তিনি। এ নিয়ে করোনায় তিন জন চিকিৎসক মারা গেলেন।

মঙ্গলবার (১২ মে) রাত ১১টা ২০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইবনে সিনা হাসপাতালের সিনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার আসরারুল আজিজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডা. আবুল মোকারিম ১০ দিন আগে কোভিড-১৯ পজিটিভ হয়ে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চার দিন আগে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সাপোর্টের জন্য তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার পরিবারের আরও দুই জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, এর আগে করোনায় গত ১৫ এপ্রিল দেশের প্রথম চিকিৎসক হিসেবে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যু হয়। এরপর গত ৩ মে দেশের অন্যতম হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্ট অধ্যাপক কর্নেল (অব.) মো. মনিরুজ্জামানের মৃত্যু হয়। এই নিয়ে দেশে তিন জন চিকিৎসকের করোনায় মৃত্যু হলো।

/জেএ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম