করোনায় মৃতের সংখ্যা ৩০০ ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ১৪:৪২আপডেট : ১৬ মে ২০২০, ১৫:৩৭

অধ্যাপক নাসিমা সুলতানা (ফাইল ছবি) দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৬ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩১৪ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন ২০ হাজার ৯৯৫ জন। গত ২৪ ঘণ্টায় মোট সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন চার হাজার ১১৭ জন। 

শনিবার (১৬ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে সবাই পুরুষ। এর মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের দু'জন এবং রংপুর বিভাগের দু'জন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা শহরের সাত জন, ঢাকা জেলার দু'জন এবং গাজীপুর, মুন্সীগঞ্জ এবং নরসিংদীতে একজন করে রয়েছেন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিন জন,  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছেন। 

নাসিমা সুলতানা জানান, ঢাকার ১২টি এবং ঢাকার বাইরে ২১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ছিল ছয় হাজার ৫০১টি, আর পরীক্ষা করা হয়েছে ছয় হাজার ৭৮২টি। সারাদেশের ৪১টি ল্যাবের মধ্যে ঢাকার ১২টি এবং ঢাকার বাইরের ২১টি ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফল এটি। ঢাকার ৮টি ল্যাবের ফলাফল এখনও এসে পৌঁছায়নি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৩৪৯ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন তিন হাজার ৪৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫১ জন। এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক হাজার ৫৩০ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৫১০ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ৩৬ হাজার ৯১৪ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন এক হাজার ৭০৪ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন এক লাখ ৮৮ হাজার ৭৭৩ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪৮ হাজার ১৪১ জন।

/এসও/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম