করোনা চিকিৎসায় দুইশ' বেডের হাসপাতাল ভবনের উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২০, ১৭:৫৫আপডেট : ১৬ মে ২০২০, ১৮:১০

করোনা চিকিৎসায় ২০০ বেডের হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি আনোয়ার খান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নতুন একটি ভবন নির্মাণ করেছে। শনিবার (১৬ মে) ২০০ বেডের কোভিড-১৯ ডেডিকেটেড ভবনটির উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাজধানীর প্রাণকেন্দ্রে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ২০০ বেডের এই হাসপাতালটি মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই হাসপাতালে ২০০টি নতুন বেড, ১০টি আইসিইউ, ১০টি এইচডিও ও পাঁচটি ভেন্টিলেটর রয়েছে। পাশাপাশি কভিড-১৯ টেস্টের জন্য এখানে পিসিআর মেশিনেরও ব্যবস্থা করা হয়েছে।’

জাহিদ মালেক বলেন, ‘মাত্র ১৯ দিনে হাসপাতালটি প্রস্তুত করে দিয়ে কর্তৃপক্ষ সরকারের কাজ সহজ করে দিয়েছে। এটিসহ ঢাকায় এখন ১৪টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল স্থাপন করা হলো। এই হাসপাতালগুলোর মাধ্যমে ঢাকায় ১৫ থেকে ২০ হাজার মানুষের চিকিৎসার সুযোগ সৃষ্টি হলো। এরপর প্রয়োজন হলে বেডসংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

দেশে কোভিড-১৯ নিয়ন্ত্রণে সরকার সাধ্যমতো সবরকম কাজই করে যাচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টেস্ট এর সংখ্যা বাড়ানো হয়েছে, ৪২টি ল্যাব স্থাপন করা হয়েছে, ২০ লাখেরও বেশি পিপিই সংগ্রহ করা হয়েছে, এক লাখেরও বেশি টেস্টিং কিট সংগ্রহে আছে। মাত্র ১০ দিনেই নতুন সাত হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দেওয়া হয়েছে। বেশকছু টেকনোলজিস্ট নিয়োগের কাজ চলমান রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।'

'দেশে প্লাজমা থেরাপিসহ উন্নত বিশ্বের কোভিড-১৯ এর ওষুধ রেমিডিসিনও দ্রুত প্রয়োগের চিন্তাভাবনা আছে'—বলেন জাহিদ মালেক।

আনোয়ার খান মেডিক্যাল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বাংলাদেশ মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান ও আনোয়ার খান মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এখলাসুর রহমান প্রমুখ।

 

/এসএমএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম