করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন মুনতাসীর মামুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২০, ২০:০৪আপডেট : ১৮ মে ২০২০, ২২:৫৭

মুনতাসীর মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। আজ সোমবার ( ১৭ মে) বিকালে বাসায় ফিরেছেন বলে বাংলা ট্রিবিউনকে জানান তিনি।  মুনতাসীর মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, একদম করোনামুক্ত হয়ে বিকালে বাসায় ফিরলাম। তবে আরও কিছুদিন আমি আইসোলেশনে থাকবো। তার মা জাহানারা খানও এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বলে জানান তিনি।

অধ্যাপক মুনতাসীর মামুন করোনার উপসর্গ নিয়ে গত ৩ মে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরের দিন করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে তার। তাকে আইসিইউতে রাখা হয়। পরে গত ৭ মে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুনতাসীর মামুন বলেন, আমার জন্য যা করা হয়েছে এটা প্রধানমন্ত্রী ছাড়া আর কারও পক্ষে সম্ভব হতো না। আমার আগে এবং পরে যারা হাসপাতালে গেছেন তাদের অনেকেই এখনও চিকিৎসাধীন। কিন্তু আমি সুস্থ হয়ে গেলাম, পুরো দেশবাসী আমার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, আমাকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়, তারা তাদের চেষ্টা করেছেন। পরে সম্মিলিত সামরিক হাসপাতাল তাদের সবোর্চ্চ সেবা দিয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকসহ সেবিকাদের কথা বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, সেবিকাদের কথা কেউ লেখে না। কিন্তু তারা যা করেছেন সেটা ‘ট্রিমেন্ডাস’। অভিজ্ঞতার ভেতর দিয়ে না গেলে এসব বোঝা যায় না।

 

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শাহজালালে প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক
শাহজালালে প্রায় ৩ কোটি টাকার পণ্য আটক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায় হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা থেকে মন্ত্রিসভায় হুমায়ুন কবির
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
অজুতে পানি কম ব্যবহারের পরামর্শ যুক্তরাজ্যের
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন