ফাঁকা গুলি ছুড়ে ছাত্রদল নেতার বড় ভাইকে অপহরণ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২১ অক্টোবর ২০২৬, ১৩:৪২ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৩:৪৩

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাকে উদ্ধারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছোড়ে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তির নাম রফিক (৩৭)। তিনি ওই এলাকার মমতাজ আহমদের ছেলে এবং বাহারছড়া উত্তর শাখা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ কায়সারের বড় ভাই। ঘটনার পর বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাইন্যাপাড়া এলজিইডি সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নিজ বাড়িতে ছিলেন রফিক। এ সময় বাড়ির বাইরে কুকুরের ডাকাডাকি ও চিৎকার শুনে তিনি বাইরে বের হন। তখন আগে থেকে সেখানে অবস্থান নেওয়া কয়েকজন অস্ত্রধারী তাকে ঘিরে ধরে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে অস্ত্রধারীরা দুটি ফাঁকা গুলি ছোড়ে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ুন কাদের বলেন, রাত ৮টার দিকে রফিককে তার বাড়ি থেকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায় বলে জানতে পেরেছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবু সাইদ বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, বাড়ির বাইরে কুকুরের ডাকাডাকি শুনে বের হওয়ার পর কয়েকজন অস্ত্রধারী রফিককে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়। তাকে উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন দিলো ছেলে
বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, ছাত্রলীগ নেতা গ্রেফতার
কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের দ্বিতীয় চালান
সর্বশেষ খবর
আফ্রিদি-রাজ্জাকের পাশে আরাফাত, পাকিস্তানি অলরাউন্ডারের বিরল কীর্তি
আফ্রিদি-রাজ্জাকের পাশে আরাফাত, পাকিস্তানি অলরাউন্ডারের বিরল কীর্তি
ফেসবুকে বড় ধরণের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার
ফেসবুকে বড় ধরণের পরিবর্তন, উঠে যাচ্ছে বহুল ব্যবহৃত যে ফিচার
ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার