করোনায় মৃত্যু ১২শ' ও শনাক্ত ৯০ হাজার ছাড়ালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২০, ১৪:৩৭আপডেট : ১৫ জুন ২০২০, ১৫:৩৩

অধ্যাপক নাসিমা সুলতানা দেশে করোনাভাইরাস শনাক্তের আজ শততম দিন। এ দিনে আরও তিন হাজার ৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৯০ হাজার ৬১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২০৯ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫ হাজার ২৯৭ জন। গতকাল থেকে আজ সুস্থতার হার বেশি, কারণ বাসায় এবং উপসর্গবিহীন যারা সুস্থ হয়েছেন তাদের এই তালিকায় যুক্ত করা হয়েছে। এই তথ্য আইইডিসিআর সরবরাহ করেছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন।

সোমবার (১৫ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৭৩৩টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৩৮টি। এখন পর্যন্ত পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৯৯ জন। এখন পর্যন্ত মোট ৯০ হাজার ৬১৯ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৭ দশমিক ৫৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ছয় জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন রয়েছেন। 

অঞ্চল বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ১৮ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, সিলেট বিভাগের ছয় জন, রংপুর বিভাগের একজন এবং বরিশাল বিভাগের একজন রয়েছেন।

৩৮ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৫ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১১ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় দুই জনকে।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৫৩৬ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ২৬ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ২৯৫ জন, এখন পর্যন্ত মোট ছাড়া পেয়েছেন পাঁচ হাজার ৮১৮ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৯২২ জনকে। এখন পর্যন্ত তিন লাখ ২৩ হাজার ৩৫৮ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন তিন হাজার ৬৭ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন দুই লাখ ৬১ হাজার ৬৮৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬১ হাজার ৬৬৯ জন।

/এসও/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম