দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সামগ্রী আনলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২০, ১৭:০০আপডেট : ১৯ জুন ২০২০, ১৭:০০

দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সামগ্রী নিয়ে আসা বিমান দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসা সামগ্রী নিয়ে দেশে ফিরেছে বিমান বাহিনীর পরিবহন বিমানটি। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে বিমান বাহিনীর একটি কার্গো বিমানে করে এসব সামগ্রী আনা হয়। 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে কার্গো বিমানে করে দক্ষিণ কোরিয়ার কিছু বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে আসা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা এয়ার কমডোর কাজী সফিকুল হাসানের উদ্যোগে করোনা শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) সহ অন্যান্য চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে দেশে আনা হয়।

করোনা মোকাবিলায় দক্ষিণ কোরিয়া সরকারের প্রসংশনীয় উদ্যোগ এবং বৈশ্বিক প্রাদুর্ভাব রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া সরকার বন্ধুত্বের অপূর্ব নিদর্শন স্থাপন করেছে। 

প্রসঙ্গত, এবারই প্রথম বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে কার্গো বিমানের মাধ্যমে করোনার চিকিৎসা সহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে দেশে আনা হলো।

/জেইউ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী