করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও তার স্ত্রী নিবেদিতা বড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. কে এম মামুন মোর্শেদ।
তিনি বলেন, প্রফেসর উত্তম কুমার বড়ুয়া করোনা রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে প্রস্তুত করে তুলছিলেন। তিনি নিজে উপস্থিত থেকে এসব প্রস্তুতি তদারক করতেন। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হলেন। তার স্ত্রী নিবেদিতা বড়ুয়াও করোনায় আক্রান্ত। প্রথমে বাসায় আইসোলেশনে থাকলেও উপসর্গ বৃদ্ধি পাওয়ায় গত ১৪ জুন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন তারা।








