২৪ ঘণ্টায় করোনা কেড়ে নিলো আরও ৪৩ জনের প্রাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২০, ১৪:৪২আপডেট : ২৩ জুন ২০২০, ১৬:০২

নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে করোনার তথ্য জানাচ্ছেন অধ্যাপক নাসিমা সুলতানা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৫৪৫ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৪১২ জন। দেশে এখন পর্যন্ত সব মিলিয়ে শনাক্ত হয়েছেন এক লাখ ১৯ হাজার ১৯৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৪৭ হাজার ৬৩৫ জন।

মঙ্গলবার (২৩ জুন) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, ৬৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ২৯২টি পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ছয় লাখ ৪৪ হাজার ১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৮ জন পুরুষ জন এবং পাঁচ জন নারী। তাদের বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন, সিলেট বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে ৩০ জন এবং বাসায় ১২ জন মারা গেছেন। মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন একজন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৮০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৯২৭ জন। আইসোলেশন থেকে ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২২০ জন এবং এখন পর্যন্ত মোট ছাড় পেয়েছেন আট হাজার ১৮৫ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ২১ হাজার ১১২ জনকে।
গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৪১৪ জনকে। এখন পর্যন্ত তিন লাখ ৪৪ হাজার ৬৬০ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৬৪ জন এবং এখন পর্যন্ত দুই লাখ ৮০ হাজার ৫১৪ জন ছাড় পেয়েছেন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৪ হাজার ১৪৬ জন।

/এসও/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম