কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্প থেকে ডা. ইকবাল কবীরকে অব্যাহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ০০:৫৫আপডেট : ২৫ জুন ২০২০, ০১:১৯

কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্প থেকে ডা. ইকবাল কবীরকে অব্যাহতি কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্প থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অধ্যাপক ডা. ইকবাল কবীরকে। তিনি ওই প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৮ জুন স্বাক্ষরিত স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। ওই প্রকল্পের পাশাপাশি স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু নতুন করে কোথাও বদলি বা পদায়ন করা হয়নি।
তার পরিবর্তে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অধিদফতরের পরিচালক ( হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসানকে। তিনি চলতি দায়িত্বের পাশাপাশি স্বাস্থ্য অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যাসিসটেন্স’ শীর্ষক প্রকল্পের পরিচালকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২২ এপ্রিল স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. ইকবাল কবীরকে বর্ণিত প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগের আদেশটি বাতিল করা হলো। 

কোভিড রেসপন্স ইমার্জেন্সি প্রকল্প থেকে ইকবাল কবীরকে প্রত্যাহার করা হয় ১৮ জুন। তাকে পরবর্তী পদায়নের জন্য প্রজ্ঞাপন জারি করা হয় ২২ জুন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে অধ্যাপক ডা. ইকবাল কবীরের বিরুদ্ধে ওই প্রকল্পের আওতাধীন বিভিন্ন কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ওঠে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
গাজায় ভবন ধসে নিহত ২০, ধ্বংসস্তূপে নিচে আটকা শতাধিক
গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং
গ্যাস সরবরাহ বাড়লেও বিদ্যুৎ পরিস্থিতির অবনতি, বেড়েছে লোডশেডিং
সিনেমার উন্নতির জন্য প্রধানমন্ত্রী একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
সিনেমার উন্নতির জন্য প্রধানমন্ত্রী একটি পরিপূর্ণ রিপোর্ট চেয়েছিলেন: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
৮ বিভাগের অধিনায়কদের মাথায় উঠলো ব্যাগি ক্যাপ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার