শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদফতরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২০, ০১:৩৯ আপডেট : ২৫ জুন ২০২০, ০১:৪১

স্বাস্থ্য অধিদফতর করোনা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে সারাদেশে টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কর্মকৌশল প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে তাই শিশুকে সময়মত টিকা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (২৪ জুন) স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব তথ্য জানান।
নাসিমা সুলতানা বলেন, স্বাস্থ্য অধিদফতরের ইপিআই কর্মসূচির মাধ্যমে দেশের সকল জনগণকে আহ্বান জানানো হচ্ছে আপনার শিশুকে নির্দিষ্ট সময়ে টিকা দেওয়ার জন্য নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসুন। বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের কর্মী তথা স্বাস্থ্য সহকারী/টিকাদান কর্মী/স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯ মহামারি চলাকালীন সময়ে টিকাদান কর্মসূচি পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মাবলী অনুসরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
বিএনপি থেকে বহিষ্কার পল্লবীর আলোচিত মামুন 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ