বেসরকারিতে করোনা টেস্টের ফি কমানোর অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২০, ১৯:২৬ আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ১৯:৫৮

বেসরকারিতে করোনা টেস্টের ফি কমানোর অনুরোধ বেসরকারি হাসপাতালগুলোতে করোনা টেস্টে ফি কমানোর অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বিশেষ করে বিদেশগামী যাত্রীদের জন্য ফি আরেকটু কমানোর জন্য বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল মালিকদের প্রতি এ অনুরোধ করেন তিনি। প্রসঙ্গত, বেসরকারি প্রতিষ্ঠানে করোনার স্যাম্পল নেওয়ার ফি সাড়ে তিন হাজার টাকা।
রবিবার (২৯ নভেম্বর) করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা এবং ভ্যাকসিন বিষয়ে আলোচনা সভা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি হাসপাতাল মালিকদের প্রতি এ অনুরোধ করেন। বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন ( বিপিএমসিএ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, করোনা টেস্ট করার ক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলো যে সহযোগিতার হাত বাড়িয়েছে তা চালিয়ে দিতে হবে। সম্ভব হলে টেস্টের মূল্য আরও কিছু কমিয়ে দিন। আমি আপনাদের অনুরোধ করবো, বিশেষ করে বিদেশগামী যাত্রী যারা আছেন, যারা দেশের জন্য টাকা রোজগার করে আনছেন, যাদের রেমিট্যান্সের পয়সায় আমরা চলছি তাদের আরেকটু যদি সুযোগ দেন আপনারা তাহলে আরেকটু ভালো হয়। বিষয়টি সদয়ভাবে বিবেচনা করার জন্য অনুরোধ রাখছি।
তিনি বলেন, আমরা সীমিত সম্পদ দিয়ে যেটুকু মোকাবিলা করতে পেরেছে সেটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে।
ভ্যাকসিন দেশে এলে সেটা কীভাবে, কাদেরকে, কখন দেওয়া হবে সে নিয়ে একটি বড় পরিকল্পনা হয়েছে বলেও জানিয়ে অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, পৃথিবীতে যদি ভ্যাকসিন আবিষ্কার হয় তাহলে নিশ্চয়ই বাকিরাও পাবে। তবে সেটা হয়তো একসঙ্গে হবে না, ধাপে ধাপে পাবে। সে সময়টুকু সবাইকে ধৈর্য ধরতে হবে। কারণ, একসঙ্গে সবাইকে ভ্যাকসিন দেওয়ার মতো সক্ষমতা শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে কোথাও নাই। কাজেই যাদের আগে দেওয়া দরকার তাদেরই আগে দেওয়া হবে।
করোনাকালে চিকিৎসক, নার্সসহ যেসব স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন তাদেরও স্মরণ করেন তিনি।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টকে জামায়াত আমিরের চিঠি
সন্ত্রাসবিরোধী মামলা: মনিরুলের স্ত্রী-শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন
সন্ত্রাসবিরোধী মামলা: মনিরুলের স্ত্রী-শ্যালককে কারাগারে আটক রাখার আবেদন
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
বেড়া থানায় বল্লম-ককটেল নিয়ে হামলা, রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ পুলিশের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
নৌবাহিনী ও আইআরজিসির সমন্বয় বাড়ানোর আহ্বান ইরানের প্রেসিডেন্টের
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন