ঢাকা ও মুগদা মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২০, ২০:৩১আপডেট : ১০ ডিসেম্বর ২০২০, ২১:২৬

ডা. টিটু মিঞা ও ডা. আহমেদুল কবীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) এবং মুগদা মেডিক্যাল কলেজে নিয়োগ পেয়েছেন নতুন দুই অধ্যক্ষ। ঢামেকের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক এবং বর্তমানে মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. টিটু মিঞা। আর মুগদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নতুন এই দুই অধ্যক্ষের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী ১ জানুয়ারি থেকে তাদের নিয়োগ কার্যকর হবে।

নতুন পদের কাজ হিসেবে কোনটিকে প্রাধান্য দেবেন জানতে চাইলে অধ্যাপক ডা. আহমেদুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানুষ যেখানে স্বাস্থ্যসেবা নিতে আসে সেটা হতে হবে পরিপূর্ণ, আংশিক নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে, সেখানে যদি পরীক্ষা নিরীক্ষার মান ঠিক না থাকে এবং সব পরীক্ষার ব্যবস্থা যদি না থাকে, রোগীকে যদি অন্য জায়গাতে গিয়ে পরীক্ষা করতে হয় এবং সব পরীক্ষার ওপরে যদি বিশ্বাস না থাকে, তাহলে তার চিকিৎসাই ঠিক হবে না। সুতরাং সমস্ত মেডিক্যাল কলেজের ল্যাবরেটরি মানসম্মত করতে হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা নিয়েই আমি আগে কাজ করবো।’

নতুন দায়িত্ব পাওয়া অধ্যাপক ডা. টিটু মিঞার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

/জেএ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম