করোনাকালে দেশে হার্ট অ্যাটাকে মৃত্যু বেড়েছে ২১ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৯:২৮আপডেট : ১১ মার্চ ২০২১, ০০:৪৫

দেশে ২০১৯ সালে নানা কারণে মারা গেছেন ৮ লাখ ২২ হাজার ৮৩৫ জন এবং ২০২০ সালে মারা গেছেন ৮ লাখ ৪২ হাজার ৪৫০ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন হার্ট অ্যাটাকে। বুধবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে পরিসংখ্যানের তথ্যের ভিত্তিতে জানানো হয়, গত দুই বছরে হার্ট অ্যাটাকে সর্বোচ্চ মৃত্যু হয়েছে, যার সংখ্যা ২০১৯ সালে ১ লাখ ৪৭ হাজার ২৫৯ জন এবং ২০২০ সালে ১ লাখ ৮০ হাজার ৪০৮ জন। শতাংশের হিসাবে যা  ১৭.৯  এবং ২১ দশমিক ১ শতাংশ।

সচিব বলেন, ২০১৯ সালে দেশে ৮ লাখ ২২ হাজার ৮৪১ জনের মৃত্যু হয়। ২০২০ সালে মৃত্যু হয় ৮ লাখ ৫৪ হাজার ২৫৩ জনের। অর্থাৎ, ২০১৯-এর তুলনায় ২০২০ সালে মৃত্যু বেড়েছে ৩১ হাজার ৪১২ জনের।

বিবিএসের পরিসংখ্যান বলছে, ২০২০ সালে করোনাভাইরাসে মারা গেছেন ৮ হাজার ২৪৮ জন। হার্টের অসুখে ২০১৯ সালে ৬৭ হাজার ৭ জন এবং ২০২০ সালে ৪৩ হাজার ২০৪ জন মারা গেছেন। ২০১৯ সালে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ হাজার ৩০ জন এবং ২০২০ সালে ২৫ হাজার ৬ জন। কিডনির অসুখে ২০১৯ সালে ১০ হাজার ৬২২ জন এবং ২০২০ সালে ২৮ হাজার ১৭ জন মারা গেছেন। এছাড়া ব্রেনস্ট্রোকে ২০১৯ সালে মৃত্যুবরণ করেছেন ৪৫ হাজার ৫০২ জন এবং ২০২০ সালে ৮৫ হাজার ৩৬০ জন। স্তন ক্যান্সারে ২০১৯ সালে ১ হাজার ১৮০ জন এবং ২০২০ সালে ৩ হাজার ১১ জন মারা গেছেন ।

/এসও/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম