ফেনীতে সাংবাদিকদের নিয়ে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মশালা

ফেনী প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৬, ২০:৩৬আপডেট : ০৪ জানুয়ারি ২০১৬, ২০:৪৩

ফেনীতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মশালাআজ সোমবার (৪ জানুয়ারি) ফেনীতে পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম ইউনিট-এর উদ্যোগে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ‘ছোট পরিবার ধারণার উন্মেষ, গর্ভকালীন পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, গর্ভোত্তর যত্ন, নবজাতকের যত্ন ও পুষ্টি’ বিষয়ে জেলা পর্যায়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফেনীর পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরীর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এনামুল হক, রিসোর্স পারসন হিসেবে ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. ওয়ালিউল্ল্যাহ, সহকারী পরিচালক (সিসি) ডা. এস এম আবদুল্লাহ আল মামুন এবং পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম ইউনিটের কর্মকর্তা রেহেনা ফেরদৌসী।
অনুষ্ঠানে ফেনী প্রেসক্লাব এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪০ জন সাংবাদিক ছিলেন। পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রমের নানা সীমাবদ্ধতা নিয়ে আলোচনায় অংশ নেন তারা।

/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম