মেডিক্যাল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধন্যবাদ স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২১, ১৯:৫১আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৯:৫১

আজকের (২ এপ্রিল) মেডিক্যাল ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। শুক্রবার (২ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. একেএম আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ধন্যবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আজ ২ এপ্রিল সারাদেশে ৫৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর অনুমোদিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করা হয়। প্রত্যেক পরীক্ষার্থীসহ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সবার মাস্ক পরা বাধ্যতামূলক ছিল।

সারাদেশে এক লাখ ২২ হাজার ৮৭৪ জন আবেদনকারীর মধ্যে এক রাখ ১৬ হাজার ৮৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সরকারি মেডিক্যাল কলেজে প্রতি আসনের বিপরীতে  ২৬ দশমিক ৮৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা সফলভাবে অনুষ্ঠানে যারা সক্রিয় সহযোগিতা করেছেন বিশেষ করে জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন শাখা, র‌্যাব, ডিজিএফআই, এনএসআই, আনসার, বিদ্যুৎ বিভাগ, গণমাধ্যমসহ সবাইকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা নিরলস পরিশ্রম করেছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁরা এতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

সর্বোপরি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।

যদিও ভর্তি পরীক্ষায় স্বাস্থ্যবিধি পালন না করায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছে এই পরীক্ষা নিয়ে। পরীক্ষাকেন্দ্রগুলোতে দায়িত্বপালনকারী চিকিৎসকরা বলছেন, ‘স্বাস্থ্যবিধির কোনও কিছুই মানা হয়নি।’

 

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান