সোহরাওয়ার্দী হাসপাতালে করোনা রোগীদের জন্য ১০ আইসিইউ বেড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২১, ১৭:৪৮ আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৭:৪৮

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য ১০টি আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এর আগে এ হাসপাতালে করোনা রোগীদের জন্য সাধারণ বেড থাকলেও আইসিইউ সুবিধা ছিল না।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ খলিলুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, করোনায় আক্রান্ত রোগীর চাপ বাড়ায়  হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, স্থাপন করা হয়েছে আইসিইউ বেড।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে দেখা যায়, এ হাসপাতালের ১০ আইসিইউ বেডের মধ্যে রোগী ভর্তি আছেন দুজন, ৮টি বেড ফাঁকা।

অধ্যাপক খলিলুর রহমান বলেন, আগে এই হাসপাতালে করোনা রোগীদের জন্য ১০০ বেড ছিল, গত সপ্তাহে রোগীর চাপের কারণে ৫০ বেড বাড়িয়ে ১৫০ বেড করা হয়, কিন্তু তাতেও কুলাতে না পেরে আজ থেকে আরও ৫০ বেড বাড়ানো হয়েছে।

/জেএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত