করোনা সতর্কতা মেনে রোজা রাখবেন ডায়াবেটিস-কিডনি রোগীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৮:৫৩আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৮:৫৩

করোনার এই সময় অন্যান্য রোগীদের চেয়ে অনেক বেশি ঝুঁকিতে আছেন ডায়াবেটিস ও কিডনি রোগীরা। সামনে রমজান। ডায়াবেটিস ও কিডনি রোগীরাও রোজা রাখতে পারবেন। তবে সব সতর্কতা মেনে ও ডাক্তারের পরামর্শ নিয়ে। এছাড়া মাস্ক পরার বিষয়টিকে বেশি গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার (৬ এপ্রিল) গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজের উদ্যোগে রমজানে ডায়াবেটিস এবং কিডনি রোগের ওপরে অনলাইনে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে মেডিসিন ও কিডনি রোগ বিভাগের প্রধান অধ্যাপক ব্রি. জে.(অব.) মামুন মোস্তাফী, প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক আবদুল জলিল চৌধুরী, ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন।

বক্তব্যে মামুন মোস্তাফিজ বলেন, কম খাবার খাওয়ার কারণে আগে মানুষ ১৯ গুণ বেশি বেঁচে থাকতো। তিনি জানান, মানুষের শরীরে গ্লুকোজ প্রধান পুষ্টিকর জিনিস। অগ্নাশয় থেকে যে ইনসুলিন উৎপাদন হয়, সেটি গ্লুকোজকে রক্তে ঢুকে যেতে সাহায্য করে। কিন্তু যাদের ডায়াবেটিস হয় তাদের ইনসুলিন ঠিকমতো কাজ করে না। অনেকের বেশি ইনসুলিন চলে যায় শরীরের বিভিন্ন অংশে। এতে সেসব জায়গায় গ্লুকোজ জমে ভয়ানক ক্ষতি করে।

তিনি আরও বলেন, বিশ্বের ৫ কোটি মানুষ রমজানে রোজা রাখেন। এদের মধ্যে অনেকেরই ডায়াবেটিস আছে। অনেকেই ভাবেন ডায়াবেটিস রোগী রোজা রাখতে পারবে না। এটা ভুল ধারণা। ডায়াবেটিস রোগী রোজা রাখলে রক্ত ভাল থাকে, কোলেস্টেরল কমে, ওজন কমে। এমনকি তার স্বাস্থ্যও ভাল হয়। আধ্যাত্মিক আনন্দ পায়, হতাশা কমে যায়। আমরা উপদেশ দিই রোজা রাখার জন্য। তবে রোজা রাখলে সকাল বেলা ও ইফতারের আগে সুগার করা কিছুটা কমে যেতে পারে। সে সময় ক্লান্ত হয়, হাত পা কাঁপে, অস্থিরতা, ঘোলা দেখবে, খিচুনিও হতে পারে। এগুলোর কোনটিই যদি হয় তাহলে সে রোজা রাখবে না।

আবদুল জলিল বলেন, ডায়াবেটিস-কিডনি রোগীরা যদি রোজা রাখেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শে চলবেন। ডাক্তার ও রোগী উভয়ই যদি মাস্ক পরে থাকে তাহলে করোনা ছড়ানোর সম্ভাবনা কম থাকে। ডায়াবেটিস রোগীদের আরও বেশি সতর্ক থাকতে হবে। রোজার সময় সুগার বেশি থাকলে ক্ষতি নাই। কিন্তু কম থাকলে অনেক ক্ষতি হতে পারে।

তিনি বলেন, এই সময় পানির ঘাটতি হয়। তাই ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত প্রচুর পানি খেতে হবে। তা না হলে পানির অভাবে রক্ত ঘন হয়ে ব্লাড ক্লটের মতো জটিলতাও দেখা দিতে পারে।

 

এসএনএস/এনএইচ
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
স্কটল্যান্ডে সেরা ফল করেও স্বপ্নার স্বপ্ন ভঙ্গ
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
লিফটে নীরবতা ভেঙে কথা বলার দিন আজ
লিফটে নীরবতা ভেঙে কথা বলার দিন আজ
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
বাংলাদেশে পুশইন করা নারী জানালেন তিনি কোন দেশের নাগরিক
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর
শত শত যাত্রীসহ স্টেশনে ট্রেন রেখে চালক উধাও, ফিরলেন ১ ঘণ্টা ১০ মিনিট পর